গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National ওড়িশায় ছাত্রীকে যৌন হেনস্থা অধ্যাপকের! গায়ে আগুন তরুণীর 

    ওড়িশায় ছাত্রীকে যৌন হেনস্থা অধ্যাপকের! গায়ে আগুন তরুণীর 

    0
    146
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ওড়িশার বালেশ্বরে কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ জানিয়ে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তুলছিলেন ছাত্রী। কিন্তু তা না-হওয়ায় কলেজ ক্যাম্পাসেই নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন নির্যাতিতা।
    গুরুতর দগ্ধ অবস্থায় ওই ছাত্রী বর্তমানে ভর্তি রয়েছেন ভুবনেশ্বর এমসে। তাঁর শরীরের ৯০ শতাংশই পুড়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা ছাত্রী ওই কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। কলেজের এক বিভাগীয় প্রধান তাঁকে যৌন হেনস্থা করেন বলে অভিযোগ। ৩০ জুন কলেজের অভ্যন্তরীণ অভিযোগগ্রহণ কমিটি-তে ওই ঘটনার কথা জানান নির্যাতিতা। কিন্তু, তার পরেও ওই অধ্যাপকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছিল না বলে অভিযোগ। এই নিয়ে এক সপ্তাহ ধরে কলেজ চত্বরেই প্রতিবাদ জানান তিনি।
    শেষে শনিবার ক্যাম্পাসেই নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই তরুণী। নিজের গায়ে আগুন ধরানোর আগে শনিবার কলেজের অধ্যক্ষের সঙ্গেও দেখা করতে যান তিনি। সেখান থেকে বেরিয়ে কিছু ক্ষণের মধ্যেই ক্যাম্পাসে আত্মহত্যার চেষ্টা করেন নির্যাতিতা।