
আমেরিকার সাউথওয়েস্ট এয়ারলাইন্সের প্লেনে এক মহিলা যাত্রী সব পোশাক খুলে ফেলে ২৫ মিনিট ধরে উদ্ভট আচরণ করেছেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ফ্লাইটটি টেক্সাসের হিউস্টন থেকে ফিনিক্সের উদ্দেশে যাত্রা করার কথা ছিল।ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বিমানের সকল যাত্রীর সামনেই ওই মহিলা নিজের পোশাক খুলে ফেলছেন। এরপর সেই অবস্থায় তিনি বিমানের মধ্যে এক প্রান্ত থেকে অপর প্রান্তে হেঁটে বেড়াচ্ছেন। মাঝে মাঝে আবার ককপিটের দরজায় জোরে জোরে আঘাতও করছেন।
জানা গিয়েছে, বিমানটি যখন ৩০ হাজার ফুট উচ্চতায় ছিল, তখন সেই যাত্রী বিমান থেকে বের হওয়ার জন্য জেদ করতে শুরু করেন।এই ঘটনার পরে এক বিমানকর্মী একটি কম্বল দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করেন সেই মহিলাকে। বিমানটি পরে ফের হিউস্টন বিমানবন্দরে ফিরে আসে। তবে সেই মহিলা তখনও নিজের শরীর থেকে কম্বলটি ফেলে দেন।
ঘটনা প্রসঙ্গে বিমানের একজন যাত্রী বলেছেন, তিনি সবকিছু খুলে ফেলতে শুরু করেন। টুপি, জুতো, কাপড় সবকিছু। অপর একজন বলেন, এই ধরণের ঘটনা আগে মাঝে মাঝেই শোনা যেত, কিন্তু এখন তো এটা সাধারণ ব্যাপার হয়ে গেছে। জানা গিয়েছে, সেই ফ্লাইটটি বিমানবন্দরে ফিরলে হিউস্টন পুলিশ সেই মহিলা যাত্রীকে আটক করে এবং তার চিকিৎসা করা হচ্ছে।তবে সেই মহিলার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি।








