সলমনের বাবাকে হুমকি মহিলার 

0
154

এবার সলমন খানের বাবা বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খানকে জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। অভিনেতার বাড়ির সামনে গুলি চালানোর কয়েক মাস পরে এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।

সূত্রের খবর, প্রতিদিনের মতো সকালে ৮.৪৫ মিনিট নাগাদ সেলিম খান বাড়ি থেকে বেরিয়ে সমুদ্রের দিকে এগোতেই কার্টার রোডে বাইকে করে এক মহিলা ও এক পুরুষ হাজির হন। জানা গিয়েছে, ওই মহিলা পরনে ছিল বোরখা। যার ফলে মুখ বুঝতে পারেননি সেলিম খান। অভিযোগ, ওই মহিলা সেলিম খানের একেবারে পাশে গিয়ে বলেন, একদম ভদ্র ভাবে চলাফেরা করুন। নয়তো বিষ্ণোইয়ের কাছে খবর দিয়ে দেবেন। কিছু বুঝে ওঠার আগেই চম্পট দেয় বাইক।পরে খান পরিবারের তরফে বান্দ্রা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে পুলিশ সূত্রের দাবি করা হয়েছে, ঘটনাটি তেমন গুরুতর নাও হতে পারে। কেউ মজা করার জন্যও করে থাকতে পারে। তবে এতে আশ্বস্ত হতে পারছেন না ভাইজানের পরিবারের সদস্যরা।