
পারিবারিক বিবাদে মহিলাকে ছাদ থেকে ফেলে দেওয়ার হাড়হিম করা ভিডিও প্রকাশ্যে। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের ঘটনায় শোরগোল পড়েছে। জানা গিয়েছে মথুরাপুরের দেবীপুর অঞ্চলের তেতুলবেড়িয়া গ্রামের বাসিন্দা অনিল পাইকের ৫ ছেলে এবং দুই মেয়ে।
জমি ভাগাভাগি না হওয়ায় অনিল পাইকের মৃত্যুর পর জমি নিয়ে ছেলেদের মধ্যে ঝামেলা বাধে। অভিযোগ ওই জমিতেই জোর কবে বাড়ি তুলছিল অনিল পাইকের এক ছেলে নিত্যরঞ্জন পাইক। শুক্রবার বাধা দিতে যান আরেক ছেলে গোপাল পাইকের পরিবার। অভিযোগ তখন নিত্যরঞ্জন পাইকের ছেলে তনয় পাইক, কালোসোনা পাইক বেধড়ক মারধর করে বলে অভিযোগ।
সেই সময় গোপাল পাইকের এক মেয়ে রুপালি হালদার বাধা দিতে গেলে তাঁকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় রূপালিকে প্রথমে মথুরাপুর পরে কলকাতায় রেফার করা হয়। ঘটনার পর থেকেই পলাতক নিত্যরঞ্জন পাইকের দুই ছেলে।
