
হাইকোর্টের গেটের সামনে গায়ে কেরোসিন ঢেলে ৩ মহিলার আত্মহত্যার চেষ্টায় শোরগোল পড়েছে। যদিও পুলিশ তৎপরতার সঙ্গে ৩ মহিলাকে উদ্ধার করেছে।
জানা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার আমগাছিয়া সৃষ্টি সংঘ সমবায় সমিতির সদস্য ওই দুই মহিলা। ২০১৭ থেকে গড়ে ওঠা ওই সমবায়ে ২০২৫এ নির্বাচন হয়। অভিযোগ ওই নির্বাচনে ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দিলেও সমবায় কর্তপক্ষ সেই নির্দেশ মানেনি। শুধু তাই নয়, বহু বছর ধরে সুদের লোভ দেখিয়ে ওই সমবায় সংস্থা থেকে টাকা সংগ্রহ করেছে। কিন্তু সেই টাকা সময়মত ফেরত দেয়নি। একাধিকবার দাবি জানিয়ে কাজ না হওয়ায় দুই মহিলা মঙ্গলবার কলকাতা হাইকোর্টের গেটের সামনে আত্মহত্যার চেষ্টা করেন।
যদিও পুলিশ দ্রুততার সঙ্গে তাদের আটকায়। এরপর এসএসকেএম হাসপাতালে প্রাথমিক চিকিত্সার পর হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় হাইকোর্ট চত্বরে।
