নরেন্দ্রপুরে বেহুঁশ করে যুবতীকে অত্যাচার, গ্রেফতার ২

0
292

সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর কালীপুজোয়  ঠাকুর দেখার নামে নরেন্দ্রপুরের ঢালুয়ায় তরুণীকে বেহুঁশ করে নির্যাতন অভিযোগে ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

এখনও অধরা আরও ২ অভিযুক্ত। জানা গিয়েছে নির্যাতিত যাদবপুর এলাকার বাসিন্দা। অভিযুক্ত এক যুবকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় । এরপর কালীপুজোর পরদিন শুক্রবার ঠাকুর দেখতে বেরিয়েছিলেন দুজন। তার আগে গড়িয়া স্টেশনে দেখা করেছিলেন। অভিযোগ এরপরেই ওই তরুণীকে একজনের বাড়িতে নিয়ে যাওয়া  হয়। সেখানেই পানীয়ে  মধ্যে কিছু মিশিয়ে বেহুঁশ করে অত্যাচার করা হয়  বলে অভিযোগ। অসুস্থ হয়ে  পড়লে পরিবারের লোকজন উদ্ধার করে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী।

 

এরপরেই তদন্তে নেমে রাজীব সর্দার এবং রাকেশ নস্কর নামে ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি ২ জনের খোঁজে তল্লাশি চলছে।

ছবি  সৌজন্যে : নিজস্ব