হরিয়ানার সাংসদের মন্তব্য সিঁদুরকেই অমর্যাদা, তোপ চন্দ্রিমার

0
134
ছবি সৌজন্যে : নিজস্ব
পহেলগাঁওকাণ্ড নিয়ে মধ্যপ্রদেশের মন্ত্রীর পর হরিয়ানার সাংসদের মন্তব্য নিয়ে গর্জে উঠেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। হরিয়ানার বিজেপি সাংসদ রামচন্দ্র জ্যাংরা বলেছেন যাঁদের সিঁথির সিঁদুর ছিনিয়ে নেওয়া হয়েছে তাদের মধ্যে বীরত্ব ছিল না।
যোদ্ধা মনোভাব, উৎসাহ উদ্যমের অভাব ছিল। তাই তাঁরা হাত জোর করে গুলির শিকার হয়েছেন। হাতজোর করলে কেউ ছেড়ে দেয় না। বিজেপি নেতাদের আক্রমণ করে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন এমন মন্তব্য আদতে সিঁদুরের অমর্যাদা।
প্রধানমন্ত্রী বলছেন শিরায় শিরায় সিঁদুরের গরম সেখানে তাঁর দলের মন্ত্রী সাংসদরা সিঁদুরের অমর্যাদা করে আদতে মহিলাদের অপমান করছেন।