
লিভ-ইন পার্টনারকে জঙ্গলে যৌন নিগ্রহ করে খুন ও দেহ ৪০ টুকরো করে ফেলে আসার অভিযোগে প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।
ঝাড়খণ্ডের খুন্তির ঘটনা মনে করিয়েছে দিল্লির শ্রদ্ধা ওয়াকারের হত্যাকাণ্ডের কথা। জানা গিয়েছে, বিগত কয়েক বছর ধরে তাঁরা তামিলনাডুতে লিভ-ইনে থাকছিল। বেশ কিছুদিন আগে ওই যুবক ঝাড়খণ্ডে গিয়ে অন্য এক মহিলাকে বিয়ে করেছিল। এরপর স্ত্রীকে ছাড়াই ফের তামিলনাডুতে লিভ-ইন পার্টনারের কাছে ফিরে যায় ওই যুবক। বিষয়টি জানতে পেরে ঝাড়খণ্ডে আসেন যুবতী। এরপরই তাঁকে খুনের পরিকল্পনা করে অভিযুক্ত নরেশ। অভিযোগ, নিজের বাড়ি নিয়ে যাওয়ার নাম করে অভিযুক্ত ওই যুবতীকে জঙ্গলে নিয়ে যায় এবং যৌন নিগ্রহ করার পর শ্বাসরোধ করে খুন করেছে। এরপর তাঁর ৪০-৫০ টুকরো করে প্রমাণ লোপাটের জঙ্গলে পশুদের জন্য রেখে এসেছিল। কিন্তু কয়েকদিন আগে একটি পথকুকুরের মুখে টুকরো করা দেহাংশ দেখে গ্রামবাসীর সন্দেহ হলে সঙ্গে সঙ্গে তারা পুলিশে খবর যায়। এরপরই জঙ্গলে তল্লাশি শুরু করে পুলিশ।
বিভিন্ন জায়গা থেকে যুবতীর দেহের টুকরো উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশই একটি ব্যাগে আধার কার্ড থেকেই মৃতার পরিচয় জানা গিয়েছে। এরপর সূত্র ধরেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।








