গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Hooghly গোঘাটে খাল থেকে উদ্ধার মহিলার মৃতদেহ

    গোঘাটে খাল থেকে উদ্ধার মহিলার মৃতদেহ

    0
    237
    ছবি সৌজন্যে : নিজস্ব
    হুগলির গোঘাটের মান্দারণের গুবীরচক খালে এক অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যান্য দিনের মতো রবিবার সকালেও কাজ করতে গিয়েছিলেন স্থানীয় কৃষকরা।
    সেই সময় তাঁরা গুবীরচক খালে এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ ভাসতে দেখেন। গোটা গ্রাম জুড়ে খবর ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ভিড় জমে যায় ঘটনাস্থলে। খবর পৌঁছয় গোঘাট থানায়। তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মহিলার পরিচয় এখনও জানা যায়নি। তাঁর বয়স সম্পর্কে এখনও নিশ্চিত হয়নি প্রশাসন। মৃতদেহটি কতদিন ধরে জলে ছিল, সে বিষয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
    ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর ওই মহিলার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলেই জানান তদন্তকারীরা।