অভিষেকের সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় পা বাদ মহিলার!

0
17
ছবি সৌজন্যে : নিজস্ব

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়-র শিবিরে ভুল চিকিৎসায় মহিলার পা বাদ গিয়েছে বলে অভিযোগ উঠেছে। রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলার পরিবার।

জানা গিয়েছে নার্ভের পেসেন্ট মালতী বিশ্বাস নার্ভের চিকিৎসা করাতে সেবাশ্রয় শিবিরে গিয়েছিলেন। ডাক্তার দেখানোর পর সেবাশ্রয় শিবির থেকেই ওষুধ দেওয়া হয়। অভিযোগ সেবাশ্রয়ে চিকিৎসার গাফিলতির জেরে ৫৮ বছর বয়সী মালতী বিশ্বাসের ডান পা কেটে বাদ দিতে হয় বলে অভিযোগ। পরিবারের আরও দাবি ঘটনার পর একাধিকবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও লাভ হয়নি। এরপর ন্যায়বিচারের দাবিতে রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করেছেন মালতী বিশ্বাসের স্বামী প্রবীর বিশ্বাস।

বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মালতী বিশ্বাসের পরিবার।