
দত্তপুকুর কাণ্ডের ছায়া এবার উত্তর ২৪ পরগনার আমডাঙায়।চাষের জমি থেকে বিবস্ত্র অবস্থায় মহিলার আধপোড়া দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে।
বুধবার সকালে আমডাঙার হরিশপুর খাসপাড়া গ্রামের ওই চাষের জমিতে এক আধপোড়া মহিলার বিবস্ত্র দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। তাঁরা এসে দেহ উদ্ধার করেন। জানা গেছে, মহিলাকে স্থানীয়রা কেউই চেনেন না। সেই প্রেক্ষিতেই ধারণা, অন্য জায়গায় মহিলাকে খুন করে, পুড়িয়ে তারপর এখানে এনে ফেলে দেওয়া হয়েছে প্রমাণ লোপাটের জন্য। রাতের অন্ধকারেই এই কাজ করেছে দুষ্কৃতীরা বলে অনুমান, কারণ সকালে অপরিচিট কাউকে এলাকায় দেখেননি কেউ।পরিচয় জানার চেষ্টার পাশাপাশি পুলিশ এও জানতে উদ্যত যে তাঁকে ধর্ষণ করা হয়েছিল কিনা খুনের আগে।
বর্তমানে ঘটনাস্থলে রয়েছে আমডাঙা থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থল নমুনা সংগ্রহ করেছে ।









