গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata গল্ফগ্রীণে ময়লার ভ্যাটে মহিলার কাটা মাথা, চাঞ্চল্য

    গল্ফগ্রীণে ময়লার ভ্যাটে মহিলার কাটা মাথা, চাঞ্চল্য

    0
    382
    ছবি সৌজন্যে : নিজস্ব

    গল্ফগ্রীণে ময়লা ফেলার স্তূপ থেকে প্লাস্টিকে মোড়া মহিলার মাথা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে ভ্যাটের মধ্যে স্থানীয়রা প্লাস্টিকে মোড়া কিছু দেখতে পায়।

    তারা থানায় খবর দিলে, পুলিশ এসে সেটি খুলতেই বেড়িয়ে আসে একটি কাটা মুন্ডু। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে গল্ফগ্রীণ থানার পুলিশ। ভ্যাটের আসে পাশে সময় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

    কে বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। কাটা মাথা উদ্ধার হলেও বাকি দেহ খুঁজে পাওয়া যায়নি। বাকি দেহাংশের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।