
পিস্তল নিয়ে বৈষ্ণোদেবীর মন্দিরে ঢুকে পড়ার ঘটনায় অস্ত্র-সহ এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম জ্যোতি গুপ্ত। তিনি দিল্লি পুলিশে কর্মরত। এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ১৪ মার্চের গভীর রাতের। বিষয়টি প্রকাশ্যে এসেছে মঙ্গলবার। মহিলার কাছে যে পিস্তলটি ছিল, সেটির লাইসেন্সের মেয়াদ পেরিয়ে গিয়েছিল। রিয়াসির পুলিশ সুপার পারমিন্দর সিং জানিয়েছেন, ধৃত পুলিশকর্মীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। কেন পিস্তল নিয়ে মন্দির চত্বরে প্রবেশ করেছিলেন জ্যোতি, তা জানার চেষ্টা চালানো হচ্ছে।








