
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালকে মারধরের ঘটনায় আপ্তসহায়ক বিভব কুমারকে তলব করেছে জাতীয় মহিলা কমিশন। শুক্রবার সকাল ১১ টাই তাঁকে জাতীয় মহিলা কমিশনের দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।
এর আগে জাতীয় মহিলা কমিশনের চেয়ারমার্সন রেখা শর্মা এই বিষয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন।দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান পুলিশে লিখিত অভিযোগ না জানানোয় হতবাক হয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে রেখা শর্মা বলেছেন, স্বাতী মালিওয়ালের নিরাপত্তা নিয়ে চিন্তিত তিনি। কতটা চাপের মধ্যে আছেন যে পুলিশে অভিযোগ দায়ের করতে পারেননি। সাহসী হতে স্বাতী মালিওয়াল। অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে হবে। অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালকে হেনস্তার অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে রাজধানীতে। মঙ্গলবারই অভিযোগ মেনে নিয়েছে আম আদমি পার্টি। পাশাপাশি দলের তরফে জানানো হয়েছিল, অভিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক বিবভ কুমারের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। সূত্রের খবর, এই ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত কমিটি গড়তে চলেছে আপ।বুধবারই স্বাতী মালিওয়ালের সঙ্গে দেখা করেছেন আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং। কিন্ত মুখ্যমন্ত্রীর বাড়িতেই স্বাতী মালিওয়ালের নিগ্রহের ঘটনার পর দু’দিন কেটে যাওয়া সত্ত্বেও, অরবিন্দ কেজরিওয়াল কেন পুলিশে অভিযোগ দায়ের করলেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতৃত্ব।
