গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata রাজ্যে করোনায় প্রথম মৃত্যু

    রাজ্যে করোনায় প্রথম মৃত্যু

    0
    188
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    করোনায় রাজ্যে প্রথম মৃত্যু হয়েছে বছর ৪৩ এর এক মহিলার। সূত্রের খবর গত কয়েকদিন ধরেই আলিপুরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন কলকাতার বাসিন্দা ওই মৃত মহিলা।
    শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। দিন কয়েক আগেই কোভিড টেস্টে পজিটিভ আসে তাঁর রিপোর্টে। তারপরেই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। চিকিৎসকের জানিয়েছেন, হৃদযন্ত্র বিকল, কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে সেপটিক-শকে চলে গিয়েছিলেন তিনি। সোমবার তাঁর মৃত্য হয়েছে। চলতি বছরে কোভিডে রাজ্যে এটাই প্রথম মৃত্যু। পশ্চিমবঙ্গে বর্তমানে ৩৭২ জন করোনা অ্যাক্টিভ রোগীর সন্ধান মিলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪১ জন। সোমবার করোনা আক্রান্ত হয়ে সারা দেশে মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে।
    কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭এ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গোটা দেশে করোনা আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০২৬।