
পয়লা জুন থেকে সরকারি বাসে চড়লে মহিলাদের আর গুণতে হবে না টাকা। নিখরচায় ভ্রমণ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার।
স্বল্প এবং বেশি, সব দূরত্বেই সরকারি বাসে টিকিট লাগবে না মহিলাদের। তবে এজন্য স্মার্টকার্ড দেখাতে হবে। আবেদন করলে ছবিসমেত স্মার্ট কার্ড দেবে পরিবহণ দফতর। নির্দেশিকায় বলা হয়েছে রাজ্য সরকার পয়লা জুন থেকে মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণের সুযোগ দেবে। তার জন্য আইডেনটিটি কার্ড তৈরি করতে হবে।
তার জন্য মহিলাদের একটি স্মার্ট কার্ড দেওয়া হবে। সেই স্মার্ট কার্ড নিতে আধার কার্ড, প্যান কার্ড, জব কার্ড-র মত ডকুমেন্ট দিতে হবে। এরপরেই মিলবে স্মার্ট কার্ড। ওই স্মার্ট কার্ডে ছবি থাকবে এবং কিউআর কোড থাকবে।




