তৃণমূল নেতাদের হাতে সুরক্ষিত নয় দলেরই মহিলা : শুভেন্দু

0
86
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
তৃণমূল নেতাদের হাতে তৃণমূল মহিলা নেত্রী, পদাধিকারিদেরই সুরক্ষা ও নিরাপত্তা নেই পশ্চিমবঙ্গে। এক্স পোস্টে নথি সহকারে এমনই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুর এক্স হ্যান্ডেলের বার্তায় ভাইরাল ভিডিও ক্লিপে শোনা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের কাঁথি ৩ ব্লকের জনৈক মহিলা প্রধান-কে কর্মক্ষেত্রে যৌন হেনস্থার যে তিক্ত অভিজ্ঞতার কথা বলতে শোনা যাচ্ছে, তাও আবার সরকারি কার্যালয়ের ভেতরে। এটাই হলো রাজ্যে মহিলাদের নিরাপত্তার করুণ অবস্থা। শুভেন্দুর দাবি, একজন মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধান সরকারি কার্যালয়ে নিরাপদ নয় ! পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত যৌন হেনস্থার ঘটনা নারীদের জীবন, স্বাধীনতা ও সমতার মৌলিক অধিকারকে লঙ্ঘন করে চলেছে।
নারীদের কাজে যোগ দেওয়ার অন্যতম প্রধান অন্তরায় হয়ে উঠেছে এই ধরনের পরিবেশ, রাস্তায় ও কর্মস্থলে, উভয় ক্ষেত্রেই। এই পরিস্থিতির কারণেই নারী উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়নে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে হয় মহিলাদের।