গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment মেয়েরা অর্ধেক টাকা নিয়ে নেয় : সালমান

    মেয়েরা অর্ধেক টাকা নিয়ে নেয় : সালমান

    0
    177
    ছবি সৌজন্যে : এক্স

    আজকাল বিচ্ছেদ খুব সহজ হয়ে পড়েছে,অল্প ভুল বোঝাবুঝি থেকেই ডিভোর্স পর্যন্ত গড়াচ্ছে সম্পর্ক। যার কারণে ভুগতে হচ্ছে পুরুষদেরই। ডিভোর্স হলেই পুরুষের অর্ধেক টাকা নিয়ে যায় মেয়েরা।কথাগুলো বলেছেন ভারতের সবচেয়ে প্রতীক্ষিত ব্যাচেলর মেগাস্টার সালমান খান।

    কপিল শর্মা শো-এর আসন্ন পর্বে এ কথাগুলো বলতে দেখা যাবে ভাইজানকে। ভাইজানের মুখে বলা এ বক্তব্যের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যেখানে সালমান খানকে এসব কথা বলতে শোনা গিয়েছে।জানা গেছে,বলিউডের সুপারস্টার সম্প্রতি অংশ নিয়েছিলেন দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-তে। আগামী ২১ জুন কপিল শর্মার শোয়ের নতুন শোয়ের প্রথম পর্বেই দেখা যাবে ভাইজানকে। কিন্তু তার আগেই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে তার এই মন্তব্যের ক্লিপ। যা নিয়ে শুরু হয়েছে আলোচনা।ভাইরাল হওয়া ক্লিপে সালমান খানকে বলতে শোনা গেছে, আগে লোকে একে অপরের জন্য ত্যাগ স্বীকার করত।একটা মানিয়ে চলার ব্যাপার কাজ করত। এখন রাতে গায়ের উপরে পা তোলা কিংবা নাক ডাকার কারণেও ডিভোর্স হয়ে যায়।ছোটখাটো ভুল থেকেই ডিভোর্স হয়ে যায়। আর ডিভোর্স হলে তো হয়েই গেল, অর্ধেক টাকা মেয়েরা নিয়ে চলে যাবে।সালমান খানের এই বক্তব্যে কপিল শর্মা, অর্চনা পূরণ সিং ও নভজ্যোৎ সিং সিধুকে হাসতে দেখা গিয়েছে।এদিকে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ক্লিপ নিয়ে নেটিজেনরা নানা মত প্রকাশ করেছেন।অনেকেই যেমন সালমানের দাবি মেনে নিয়েছেন, অনেকেই আবার বিরোধিতাও করেছেন।তাদের মতে, মহিলাদের নিয়ে এ ধরনের ভাবনা উচিত নয় ভাইজানের।উল্লেখ্য,বছরের শুরুতে পর্দায় সিকান্দার নিয়ে হাজির হন সালমান খান।তবে সিনেমাটি বাজেভাবে ব্যর্থ হয় বক্স অফিসে। প্রথমদিকে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করতে পারলেও শেষপর্যন্ত কোনোরকমে ১০০ কোটি পার করে। জানা যাচ্ছে, শিগগিররই শুরু হবে সালমানের নতুন সিনেমার শুটিং।

    ২০২০ সালের গালওয়ান সংঘর্ষ নিয়েই সিনেমাটি নির্মিত হচ্ছে।ইন্ডিয়াজ মোস্ট ফিয়ারলেস থ্রি নামের উপন্যাস অবলম্বনে তৈরি এই সিনেমায় ১৬ বিহার রেজিমেন্টের নেতৃত্ব দেওয়া কর্নেল বি সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে সালমান খানকে। এটি পরিচালনা করবেন অপূর্ব লঙ্কা।