গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports মাতৃত্বকালীন ভাতা টেনিস খেলোয়াড়দের

    মাতৃত্বকালীন ভাতা টেনিস খেলোয়াড়দের

    0
    110
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    এ বার থেকে মাতৃত্বকালীন ভাতা পাবেন টেনিস খেলোয়াড়েরা। মহিলা পেশাদার খেলোয়াড়দের সংগঠন ডব্লিউটিএ ১২ মাস পর্যন্ত ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরবের একটি বিনিয়োগ সংস্থার সহায়তায় নতুন এই পদক্ষেপ করেছে ডব্লিউটিএ কর্তৃপক্ষ।উল্লেখ্য,সন্তানের জন্ম দেওয়ার জন্য মহিলা টেনিস খেলোয়াড়দের বেশ কয়েক মাস কোর্টের বাইরে থাকতে হয়। অনেক ক্ষেত্রে প্রজনন সংক্রান্ত সমস্যার চিকিৎসার জন্যও খেলোয়াড়েরা খেলতে পারেন না।

    ফলে বেশ কয়েক মাস মহিলা টেনিস খেলোয়াড়দের আয় প্রায় থাকে না। অথচ টেনিসই তাঁদের পেশা বা আয়ের উৎস। এই সমস্যা সমাধানের জন্যই নতুন পদক্ষেপ ডব্লিউটিএ কর্তৃপক্ষের।তাঁরা পাশে পেয়েছেন সৌদি আরবের সংস্থা সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডকে।এই সংস্থাই মহিলা টেনিস খেলোয়াড়দের মাতৃত্বকালীন ভাতার খরচ বহন করবে।

    ডব্লিউটিএ কর্তৃপক্ষের দাবি, পেশাদার মহিলা খেলোয়াড়দের এই ধরনের সুবিধা তাঁরাই প্রথম দিচ্ছেন।ডব্লিউটিএর সিইও পোর্টিয়া আর্চার বলেছেন, শারীরিক এবং মানসিক চাহিদার মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত কঠিন। বিশেষ করে অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য। পেশাদার খেলোয়াড়েরা যাতে নিশ্চিন্তে পরিবার পরিকল্পনা এবং মাতৃত্ব উপভোগ করতে পারেন, তার জন্যই এই উদ্যোগ।