গণনাকেন্দ্রে পাহারায় এবার মহিলারাও

0
65
ছবি সৌজন্যে : নিজস্ব

ভোটগণনার আগে এবার ইভিএম পাহারা দেবে বিজেপির মহিলা কর্মীরা। রবিবার সকাল থেকে রাজ্যের সব স্ট্রংরুমের সামনে অবস্থানে বসছেন বিজেপির মহিলা কর্মীরা। এমনই সিদ্ধান্ত হয়েছে রাজ্য বিজেপি। তৃণমূলের মতই মেদিনীপুরে কাউন্টিং এজেন্টদের নিয়ে কর্মশালা করেছে বিজেপি।

মেদিনীপুরের ওই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। এদিকে গণনাকেন্দ্রে কেউ চোখরাঙানি, হুমকি দিলে কেন্দ্রীয় বাহিনী যেন ব্যবস্থা নেওয়ার দাবি জানাল বিজেপি। শনিবার বিজেপির তরফে তাপস রায়, সঞ্জয় সিং এবং শশী অগ্নিহোত্রী সিইও দফতরে গিয়ে গণনাকেন্দ্রে তিনটি বিষয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন। বর্ধমানে একটি কলেজে স্ট্রংরুমের ছাদে দড়ি বেয়ে এক যুবকের উঠে যাওয়ার অভিযোগ করেছেন।

একইসঙ্গে পিংলা, দাসপুরে কন্ট্রাকচ্যুয়াল নিয়োগ নিয়েও অভিযোগ জানানো হযেছে। এছাড়া গণনাকেন্দ্রে কেউ চোখরাঙানি, হুমকি দিলে যেন কেন্দ্রীয় বাহিনী ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়। একইসঙ্গে ফলতায় জাহাঙ্গির বাহিনীর দাপট নিয়েও অভিযোগ জানানো হয়েছে কমিশনে।