
সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে সম্প্রীতির মিছিল হয়েছে কলকাতায়। জোড়াসাঁকো থেকে মহাজাতি সদন পর্যন্ত মিছিলে পা মেলান অভিনেত্রী অর্পনা সেনগুপ্ত সহ অন্যান্যরা।
পহেলগাঁও ঘটনার পরে রাজ্য এবং দেশজুড়ে সরকার ইচ্ছাকৃতভাবে গণ্ডগোল বাঁধানোর চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বাহিনী ব্যর্থ হয়েছে দেশের সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে। সংবিধানে বর্ণিত ধর্মনিরপেক্ষতার পক্ষেও এদিন আওয়াজ ওঠে মিছিল থেকে।
এদেশের সংবিধান যারাই বিকৃত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে বলে জানানো হয়েছে।
