
পাঁশকুড়া হাসপাতালে ধর্ষণকাণ্ডে এবার ঝাটা নিয়ে রাস্তায় নামছেন মহিলারা। এমনই ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী।
রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন অভিযুক্ত কতটা প্রভাবশালী যে ধর্ষণ করার জন্য তাঁর হাসপাতালে আলাদা ঘর ছিল। শুভেন্দু অধিকারী আক্রমণ করে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই ধর্ষণ বাড়ছে। যে অনুব্রত মণ্ডল পুলিশ অফিসারের মা-স্ত্রীকে ধর্ষণের হুমকি দিয়েছিলেন, তাঁকেই আবার মমতা বন্দ্যোপাধ্যায় সিকিউরিটি বাড়িয়ে, নতুন পদে বসিয়েছেন।
পাঁশকুড়ার অভিযুক্ত জাহির আব্বাসের পিছনে তৃণমূলের বড় মাথা রয়েছে। তা না থাকলে এসব করা সম্ভব নয়।
