
বসিরহাটের দণ্ডীরহাটের বেসরকারি নার্সিং কোচিং সেন্টার থেকে উদ্ধার হওয়া ঝুলন্ত মহিলাকে গণধর্ষণ করা হয়েছিল। মারাত্মক এই অভিযোগ করেছেন মৃতার পরিবারের সদস্যরা। মৃতার পরিবারের দাবি, গণধর্ষণ করে খুন করা হয়েছে ওই মহিলাকে। ঘটনার তদন্তে নেমে ট্রেনিং সেন্টারের সঙ্গে যুক্ত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের দাবি, ২৬ বছরের ওই যবতী বাদুড়িয়ার একটি বেসরকারি ব্যাঙ্কে চাকরি করতেন। তবে তাঁর মৃত্য নিয়ে ধোঁয়াশা রয়েছে। মৃতার স্বামীর অভিযোগ এই নার্সিং ট্রেনিং সেন্টারের সঙ্গে জড়িত এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভুত সম্পর্ক ছিল তার স্ত্রীর। সেই সূত্রেই দণ্ডীরহাটে যাতায়াত ছিল দেগঙ্গার বাসিন্দা মৃতা ব্যাঙ্ক কর্মীর।
মাসখানেক আগেই এই নার্সিং কোচিং সেন্টারটি চালু করা হয়েছিল। সোমবার সন্ধ্যায় কোচিং সেন্টারের বাইরে তালা ঝুলতে দেখায় প্রথমে সন্দেহ হয় স্থানীয়দের। তারাই পুলিশে খবর দিলে তালা ভেঙে ওই যুবতীর মৃতদেহ উদ্ধার করা হয়। I








