গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ‘মহিলা সংরক্ষণ বিল, মোদীকে চিঠি প্রথম মহিলা রাষ্ট্রপতির

    ‘মহিলা সংরক্ষণ বিল, মোদীকে চিঠি প্রথম মহিলা রাষ্ট্রপতির

    0
    7
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্র সরকার। তার আগে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে নারী শক্তি বন্দন অধিনিয়ম, মহিলা সংরক্ষণ বিল-এর প্রশংসা করেছেন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল।
    ভারতের গণতান্ত্রিক কাঠামোতে নারীর প্রতিনিধিত্ব জোরদার করার পথে বিলটিকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন তিনি। ২০২৩ সালে নারী শক্তি বন্দন অধিনিয়ম বিল পাশ হয়েছিল সংসদে।
    বিলে উল্লেখিত ছিল, মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। সেখানে আরও বলা হয়েছিল, জনগণনার পরে আসন পুনর্বিন্যাস করা হবে। তারপর ওই আসনের ৩৩ শতাংশ আসন সংরক্ষিত রাখা হবে মহিলাদের জন্য। কিন্তু এখন কেন্দ্র আর জনগণনার অপেক্ষা করছে না। কেন্দ্র সরকার চাইছে, ২০১১ সালের জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করা হবে। সেই পুনর্বিন্যাসের ভিত্তিতেই মহিলাদের জন্য আসন সংরক্ষিত করা হবে। এই বিলের প্রশংসা করেছেন প্রতিভা পাটিল।