
২০১৪-র পর থেকে দেশের গুরুত্বপূর্ণ পদে নারীদের অংশগ্রহণ দ্রুত বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক নারী দিবসে গুজরাটের নভসারিতে লাখপতি দিদিদের সঙ্গে আলাপচারিতায় এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নভসারিতে জি-সফল এবং জি-মৈত্রী-সহ বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন। তিনি বলেছেন,মহাকুম্ভে তিনি মা গঙ্গার আশীর্বাদ পেয়েছেন এবং মাতৃশক্তির এই মহাকুম্ভে তিনি সকল মা ও বোনদের আশীর্বাদ পেয়েছেন।
নারী দিবসে, মাতৃভূমি গুজরাটে এবং এই বিশেষ দিনে এত বিশাল সংখ্যক মা, বোন, কন্যাদের উপস্থিতিতে, তিনি ভালোবাসা, স্নেহ এবং আশীর্বাদের জন্য মাতৃশক্তির কাছে মাথা নত করছেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, মহিলাদের জন্য শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে মহিলাদের ক্ষমতায়িত করা হয়েছে। উজ্জ্বলা যোজনার মাধ্যমে মহিলাদের স্বাস্থ্য সুবিধা দেওয়া হয়েছে। আগে কর্মজীবী মহিলারা মাত্র ১২ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি পেতেন, কিন্তু তা বাড়িয়ে ২৬ সপ্তাহ করা হয়েছে।
তিন তালাকের বিষয়ে, মুসলিম মহিলারা তাদের সুরক্ষার জন্য আইনের দাবি জানিয়ে আসছিলেন। মুসলিম মহিলা বিবাহ অধিকার সুরক্ষা আইন, ২০১৯ এর মাধ্যমে, তাঁদের জীবন ধ্বংস হওয়া থেকে রক্ষা করা হয়েছে। এত বড় অনুষ্ঠানের নিরাপত্তার জন্য নিয়োজিত পুলিশ এবং অফিসাররা সকলেই নারী। কনস্টেবল, এসপি, ডিএসপি থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা, এখানকার নিরাপত্তার দায়িত্ব নারীরাই পালন করছেন।








