
মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মহিলাদের সামাজিক সুরক্ষা তলানিতে তা সর্বজনবিদিত। ফেসবুক পোস্টে ভিডিও পোস্ট করে এমনই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু-র দাবি, কর্মরত মহিলারা কর্মক্ষেত্রে হেনস্থার শিকার হয়ে থাকেন, অনেকাংশে তৃণমূল নেতাদের দ্বারা, সেটাও পশ্চিমবঙ্গের মানুষের কাছে অজানা নয়।যেমন এই ভিডিও-তে দেখা যাচ্ছে, জলপাইগুড়ির সুনীতিবালা সদর গার্লস হাইস্কুলের শিক্ষিকা কে কান ধরে উঠবোস করাচ্ছেন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তথা জলপাইগুড়ি পৌরসভার নব নিযুক্ত চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। জলপাইগুড়ির তৃণমূল কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের সম্প্রতি পদোন্নতি হয়েছে, চেয়ারম্যান পদে উন্নিত হয়েছেন উনি। মনে হয় শিক্ষিকা মহাশয়া কে অপদস্থ করার পুরস্কার প্রাপ্তি ঘটেছে।
এর আগেও কলেজে মহিলা অধ্যাপিকা কে জলের জগ ছুড়ে মারার নজির রয়েছে তৃণমূল নেতার।
