গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National বিয়ের প্রস্তাবে না, তরুণীর গলা কেটে খুন

    বিয়ের প্রস্তাবে না, তরুণীর গলা কেটে খুন

    0
    100
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীর গলা কেটে খুনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। হাড়হিম করা এই কাণ্ড ঘটেছে ওড়িশার বালাসোরে। পুলিশ সূত্রে খবর, মৃত বছর ২৫-র জ্যোতির্ময়ী রানা।  পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, কিছুদিন আগে ওই যুবক তরুণীর বাড়িতে হঠাৎ গিয়ে বিয়ে প্রস্তাব দিয়ে বসেন। বিয়ের প্রস্তুতি নিতে বলেন পরিবারকে।
    তাঁরা বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন। তরুণীর মায়ের বক্তব্য, কিছুদিন ধরেই তাঁদের মেয়েকে উত্ত্যক্ত করছিলেন ওই যুবক। পুলিশে আগেই অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু সোরো পুলিশ স্টেশনের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। পুলিশের পাল্টা যুক্তি, সোরোতে কোনও অফিস ইনচার্জ নেই। যদিও খুনের এই ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন।
    এক পুলিশ আধিকারিক জানান, সোমবারের ঘটনার পর থেকে পলাতক রয়েছেন যুবক। তাঁকে ধরতে একটি টিম গঠন করা হয়েছে। তল্লাশি চলছে। কেন খুন, তাও খতিয়ে দেখছে পুলিশ।