গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International ভারতে বসেই পাকিস্তানকে হুঁশিয়ারি তালিবানের

    ভারতে বসেই পাকিস্তানকে হুঁশিয়ারি তালিবানের

    0
    63
    ছবি সৌজন্যে : এক্স

    ভারতের মাটি থেকে এবার সরাসরি পাকিস্তানকে হুমকি দিয়েছে আফগানিস্তান। আফগানিস্তানকে কোনও দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না, সাফ জানিয়ে দিয়েছেন আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি।

    সাংবাদিক সম্মেলনে মুত্তাকির সরাসরি হুশিয়ারি, আফগানদের সাহসকে পরখ করার চেষ্টা করবেন না। আমেরিকা-রাশিয়াকে জিজ্ঞেস করুন।এর আগে,বৃহস্পতিবার রাতে, কাবুলে হামলা চালিয়েছে পাকিস্তান। আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুলে, কাবুলে তেহরিক-ই-তালিবান পাকিস্তান-এর ঘাঁটিতে হামলা চালিয়েছে পাকিস্তান। মুত্তাকি জানিয়েছেন, সীমান্তের কাছে দুর্গম এলাকায় হামলা চালানো হয়েছে। তাঁরা মনে করেন পাকিস্তান ভুল করেছে। প্রায় ৪০ বছর পরে অবশেষে উন্নতি এবং শান্তির পথে এগোচ্ছে আফগানিস্তান।আফগানদের সাহসের পরীক্ষা না নেওয়াই ভালো।যদি কেউ তা করতে চায়, তাহলে আগে আমেরিকা, ন্যাটো এবং রাশিয়াকে প্রশ্ন করা উচিত। তারাই সবথেকে ভালো বলতে পারবে আফগানিস্তান কী করতে পারে।অন্যদিকে সাম্প্রতিক অতীতে চিড় ধরেছে আফগান-পাক সম্পর্কে। সীমান্ত পেরিয়ে জঙ্গি হামলার অভিযোগ তুলেছে দু’ পক্ষই। দু’ দেশের সরকারের সম্পর্কের ফাটলকে কাজে লাগাতে এবার উদ্যোগী হয়েছে ভারত।

    এর মধ্যে প্রথমবার ভারত সফরে এসেছেন তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। দিল্লিতে তাঁর সঙ্গে বৈঠক করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।