গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Sports ছিটকে গেলেন উড,মাঠের বাইরে মেন্ডি

    ছিটকে গেলেন উড,মাঠের বাইরে মেন্ডি

    0
    883
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

    সময়ের অন্যতম সেরা গতি তারকা মার্ক উডে সঙ্গে চোটের বন্ধুত্বটা যেন একটু বেশিই।চোট কাটিয়ে মাস কয়েক খেলার পরই আবারও চোটে পড়লেন উড।এ বার ৪ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন তিনি।

    ফলে মাস তিনেকের বেশি সময় পর শুরু হতে যাওয়া ভারত সিরিজ মিস করতে পারেন তিনি।গত মাসে লাহোরে আফগানিস্তানের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যায় ইংল্যান্ড। সেদিনই আফগানদের বিপক্ষে বোলিং করার সময় হাঁটুর চোটে পড়েছিলেন উড। নিজের চতুর্থ ওভারে বোলিং করার সময় হাঁটুতে ব্যথা অনুভব করেন তিনি। ফলে সেই সময় মাঠ থেকে উঠে যান ডানহাতি এই পেসার।৩৮ মিনিট পর অবশ্য আবারও মাঠে ফেরেন উড। তবে বাকি ৬ ওভারের সবটা শেষ করতে পারেননি ৩৫ বছর বয়সী ইংলিশ পেসার।২০২৪ সালের শুরু থেকেই হাঁটুর সমস্যা নিয়ে ভুগছেন উড। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে পাকিস্তান থেকে দেশে ফেরার পর স্ক্যান করানো হলে জানা যায়, উডের লিগামেন্টের মিডিয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে।অন্যদিকে,আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর একটি দুঃসংবাদ শুনতে হলো রিয়াল মাদ্রিদকে। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন দলের লেফট-ব্যাক ফেরল্যান্ড মেন্ডি।রিয়াল মাদ্রিদ ঘোষণা করেছে যে, অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে রাউন্ড-অফ-১৬-এর দ্বিতীয় লেগের খেলায় পেশীতে চোট পেয়েছেন মেন্ডি।ইউরোপ চ্যাম্পিয়নরা ক্লাবের ওয়েবসাইটে বিবৃতিতে জানায়, পরীক্ষায় মেন্ডির বাঁ পায়ের হ্যামস্টিংয়ে চোট ধরা পড়েছে। সেরে উঠতে কতদিন লাগবে, সে ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

    তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। শনিবার,১৫ মার্চ লা লিগায় ভিয়ারেয়াল, আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর ২৯ মার্চ লিগে লেগানেস, ১ এপ্রিল কোপা দেল রের ফিরতি লেগে রেয়াল সোসিয়েদাদ ও ৫ এপ্রিল লিগে ভালেন্সিয়ার বিপক্ষে লেফট-ব্যাক ফেরল্যান্ড মেন্ডি-র খেলার সম্ভাবনা খুব একটা নেই।