এসআইআর-এ কাজের চাপ! কেরালায় আত্মঘাতী বিএলও

0
160
ছবি সৌজন্যে : এক্স
এবার কেরালায় আত্মঘাতী এক বুথ লেভেল অফিসার। পরিবার এবং পরিচিতিদের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজের চাপে মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন ওই বিএলও।
সেই চাপ সহ্য করতে না-পেরেই চরম পদক্ষেপ করেছেন বলে দাবি তাঁর পরিবার এবং ঘনিষ্ঠদের। সেই মর্মে থানায়। এফআইআরও দায়ের হয়েছে। মৃত বিএলও-র নাম অনীশ জর্জ। পয়াল্গুরের এক সরকারি স্কুলে পিওনের কাজ করতেন তিনি। পুলিশ সূত্রে খবর, রবিবার তাঁর নিজের বাড়ি থেকে অনীশের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন তিনি। এফআইআর অনুসারে, বিএলও হিসাবে এসআইআরের কাজ নিয়ে চাপে ছিলেন অনীশ। পরিবারের দাবি, শনিবার রাত ২টো পর্যন্ত এসআইআর সংক্রান্ত কাজ করেছিলেন তিনি। এনুমারেশন ফর্ম বাড়ি বাড়ি বিলি এবং তা পূরণ সংক্রান্ত কাজের জন্য তাঁর। উপর চাপ ছিল। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশ ফর্ম বিলির কাজ করছেন বিএলওরা।
কেরালার পাশাপাশি পশ্চিমবঙ্গেও এসআইআরের কাজ চলছে। সপ্তাহখানেক আগে পূর্ব বর্ধমানের মেমারিতে নমিতা হাঁসদা নামে এক বিএলও-র ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। মৃতার স্বামী মাধব হাঁসদার দাবি, এনুমারেশন ফর্ম বিলির। জন্য লাগাতার চাপ দেওয়া হচ্ছিল। কাজের চাপে মানসিক ভাবে বিধ্বস্তু ছিলেন নমিতা। সেই চাপেই মৃত্যু হয়েছে তাঁর।