গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করতে কাজ : তেজস্বী

    রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করতে কাজ : তেজস্বী

    0
    117
    ছবি সৌজন্যে : এক্স
    আগামী লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করতে সর্বশক্তি দিয়ে কাজ করবেন— এমনই প্রতিশ্রুতি দিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনি বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে রাহুল গান্ধীর নেতৃত্বই মানুষের ভরসা।
    তাই বিরোধী জোট ইন্ডিয়া-র লক্ষ্য হবে তাঁকে সামনে রেখেই লড়াই করা। তেজস্বীর কথায়, রাহুল গান্ধী একমাত্র নেতা, যিনি সাধারণ মানুষের সমস্যার কথা নির্ভয়ে বলছেন। আগামী লোকসভা ভোটে তাঁকে প্রধানমন্ত্রী করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। 
    বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী আরও বলেছেন, বিজেপি সরকারকে পরাজিত করার জন্য বিরোধী দলগুলির ঐক্য অপরিহার্য। তিনি বিশ্বাস করেন, যুবসমাজ ও প্রান্তিক জনগোষ্ঠী রাহুল গান্ধীর পাশে দাঁড়াবে।