গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Howrah জগৎবল্লভপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শ্রমিক

    জগৎবল্লভপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শ্রমিক

    0
    292
    ছবি সৌজন্যে : নিজস্ব
    হাওড়ার জগৎবল্লভপুরে কংক্রিটের সেতুর নির্মাণকাজ চলাকালীন শুক্রবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। সুত্রে খবর মৃত ওই ব্যক্তির নাম উত্তম মাঝি, বাড়ি মুর্শিদাবাদ জেলায়।
    জানা যাচ্ছে, জগৎবল্লভপুরের পাতিহাল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাফেজপুর এলাকায় দীর্ঘদিন ধরে একটি কংক্রিটের সেতু নির্মাণের কাজ চলছিল। সেই সেতুর ওপর দাঁড়িয়ে কাজ করছিলেন উত্তম। সেই সময়ই তিনি তড়িদাহত হন।
    ঘটনার অভিঘাতে সেতুর ওপর থেকে নীচে পড়ে যান তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জগৎবল্লভপুর গ্রামীণ হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।