
বজবজের পূজালিতে ইন্ডিয়ান অয়েলের শ্রমিক বিক্ষোভে ধুন্ধুমারের ঘটনায় ৮৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বকেয়া মজুরির দাবিতে বজবজের পূজালিতে ইন্ডিয়ান অয়েলের এলপিজি বটলিং প্ল্যান্টে শ্রমিক বিক্ষোভে মঙ্গলবার রাতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ১০টি বাইকে ভাঙচুর করে আগুন লাগানোর চেষ্টা করা হয়। রান্নার গ্যাসের সিলিন্ডারের ভালভ খুলে বিক্ষোভ শুরু করেন কর্মীরা।
ঝাঁঝাঁলো গ্যাসের প্রথমে পিছু হঠে পুলিশ। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে বজবজ-পুজালি রোড। এরপর ডায়মণ্ডহারবার পুলিশ জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামীর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরেই শুরু হয় ধড়পাকড়। মঙ্গলবারের ঘটনায় ৮৯ জনকে গ্রেফতার করে পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ ইন্ডিয়ান অয়েলের লোডিং আনলোডিংয়ের বেশ কয়েক বছরের টাকা বকেয়া রয়েছে। মঙ্গলবার বকেয়া মেটানো নিয়ে শাসকদলের নেতৃত্বের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। অভিযোগ বৈঠকের আগে বহিরাগতরা হামলা চালায় শ্রমিকদের ওপর।
এরপরেই রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায তৃণমূলকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় পোস্টা তিনি লিখেছেন তৃণমূলের সিন্ডিকেট সংস্কৃতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার এক উজ্জ্বল উদাহরণ।
