গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National সপ্তাহে কাজের সময় ৪৮ ঘণ্টা

    সপ্তাহে কাজের সময় ৪৮ ঘণ্টা

    0
    20
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    টানা ৫ বছরের অপেক্ষা শেষে নিয়মবিধি প্রকাশ করে চারটি শ্রম কোড পুরো মাত্রায় কার্যকর করেছে কেন্দ্র সরকার। নয়া নিয়মাবলিতে সপ্তাহে কাজের সময় ৪৮ ঘণ্টায় বেঁধে রাখা হয়েছে। এছাড়া সপ্তাহান্তে অন্তত একটি ছুটি বা বিশ্রামের দিনের ব্যবস্থা রাখতে হবে।
    নির্দিষ্ট সময়ের পরও কাজ করলে বাড়তি সময়ের মজুরি দিতে হবে শ্রমিককে। সব শ্রমিকের ন্যূনতম বেতন ও সমান সামাজিক সুরক্ষা সুনিশ্চিত হয়েছে কোডগুলি পুরো মাত্রায় চালু হওয়ায়।
    ২০১৯-এর বেতন সংক্রান্ত কোড, ২০২০-র ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড, ২০২০-র সামাজিক সুরক্ষা কোড, ২০২০-র পেশাগত সুরক্ষা, স্বাস্থ্য ও কাজের পরিবেশ সংক্রান্ত কোড–এই চারটি কোড চালু হয় গত বছরের ২১ নভেম্বরই। সব মিলিয়ে ২৯টি শ্রম আইনকে সহজ ও সমসাময়িক কাঠামোর মানানসই করার লক্ষ্যে পেশ হয়েছিল কোডগুলি। সঙ্গে চারটি কোডের আওতায় নয়া নিয়মাবলি এবার সরকারি গেজেটে বিজ্ঞপ্তি আকারে বেরিয়েছে। এর মাধ্যমেই শ্রম কোডগুলির পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পূর্ণ হয়েছে। তিনি এও জানান, শ্রম কোডগুলি আইন হয়েছে আগেই, যদিও নিয়মবিধি না থাকায় কিছু ব্যাখ্যা দেওয়া যায়নি।