গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment ঈশানের কিষান প্রেমে অদিতি

    ঈশানের কিষান প্রেমে অদিতি

    0
    31
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    টি–টুয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত, ফাইনাল ম্যাচে অর্ধশতক করে জয়ের ভিত গড়ে দেন ঈশান কিষান। গ্যালারিতে বসে ম্যাচটি দেখছেন অদিতি।

    জয়ের পর ঈশানের সঙ্গে আলিঙ্গনও করতে দেখা গেছে তাঁকে।প্রেমের গুঞ্জনের মধ্যে সামনে এলেন তাঁরা, গুঞ্জনটাকে আরও উসকে দিলেন এই জুটি। কেউ কেউ বলছেন, জমিয়ে প্রেম করছেন ঈশান ও অদিতি।গুঞ্জনের মধ্যে ঘুরেফিরে একটা প্রশ্নই সামনে আসছে, কে এই অদিতি?অদিতি হুন্ডিয়া ভারতের জয়পুরভিত্তিক একজন মডেল ও উদ্যোক্তা। জয়পুরে শহরে জন্ম ও বেড়ে ওঠা তাঁর।জয়পুরের ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা শেষ ভর্তি হন সেন্ট জেভিয়ার্স কলেজে। কলেজে পড়াকালেই ফ্যাশন শোতে দেখা দেখা গেছে তাঁকে।২০১৭ সালে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় ফাইনালিস্ট হিসেবে আলোচনায় আসেন অদিতি। পরের বছর মিস ডিভা সুপ্রান্যাশনাল খেতাব জেতেন।

    পরে মডেলিংয়ে ক্যারিয়ার গড়েন।ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারসংখ্যা ৩ লাখ ৫০ হাজারের বেশি,তিনি কনটেন্ট ক্রিয়েটর এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিত।