গ্রাম থেকে শহর
News & Much More

29.9 C
Kolkata
29.9 C
Kolkata
More
    Home Sports কোচ হিসেবে শুরু বিশ্বকাপজয়ী ইনিয়েস্তার

    কোচ হিসেবে শুরু বিশ্বকাপজয়ী ইনিয়েস্তার

    0
    20
    ছবি সৌজন্যে : এক্স

    ফুটবল বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা এবার শুরু করলেন জীবনের নতুন অধ্যায়। খেলোয়াড়ি জীবন শেষ করার দু’ বছরের মাথায় সংযুক্ত আরব আমিরশাহীর ক্লাব গালফ ইউনাইটেডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন স্প্যানিশ কিংবদন্তি।

    এটাই ইনিয়েস্তার কোচিং ক্যারিয়ারের প্রথম দায়িত্ব। ক্লাবের পক্ষ থেকে নিয়োগের ঘোষণার পর ইনিয়েস্তা জানান, কোচ হিসেবে নিজের যাত্রা শুরু করার জন্য গালফ ইউনাইটেডকেই সবচেয়ে উপযুক্ত জায়গা বলে মনে হয়েছে তার।ফুটবল তাকে সবকিছু দিয়েছে। এখন কোচিংয়ের মাধ্যমে কিছু ফিরিয়ে দিতে চান।প্রতিদিন তরুণ খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে চান, যারা উন্নতি করতে চায় এবং বড় স্বপ্ন দেখে, বলেছেন ইনিয়েস্তা।তিনি আরো বলেছেন, বিশ্বাস করেন সঠিক উপায়ে ফুটবলার তৈরি করতে হয়, ধৈর্য, স্পষ্ট ফুটবল দর্শন এবং প্রতিটি খেলোয়াড়ের প্রতি আন্তরিক যত্ন নিয়ে। গালফ ইউনাইটেডও একই দর্শনে বিশ্বাস করে, আর এ কারণেই এখানে এসেছেন।কোচিংয়ের পাশাপাশি নিজের প্রো লাইসেন্স অর্জনের লক্ষ্যও রয়েছে বলে জানিয়েছেন ৪২ বছর বয়সী স্প্যানিয়ার্ড, আন্দ্রেস ইনিয়েস্তা। উল্লেখ্য,ইনিয়েস্তা ২০২৪ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানান। তার আগে সংযুক্ত আরব আমিরশাহীর এমিরেটস ক্লাবের হয়ে খেলেছিলেন তিনি। খেলোয়াড়ি জীবনে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আধুনিক ফুটবল ইতিহাসের অন্যতম সফল ও প্রভাবশালী মিডফিল্ডার হিসেবে।

    বার্সেলোনার সোনালি প্রজন্মের অন্যতম সদস্য ইনিয়েস্তা জিতেছেন চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, নয়টি লা লিগা ট্রফি এবং বহু ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি।জাতীয় দলের হয়েও তার সাফল্য ঈর্ষণীয়। স্পেনকে দুটি ইউরো চ্যাম্পিয়নশিপ ও ২০১০ বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে তার অতিরিক্ত সময়ের গোলই স্পেনকে এনে দেয় ইতিহাসের প্রথম বিশ্বকাপ ট্রফি।