
টমাস টুখেলকে,ইংল্যান্ড দলের কোচ হিসেবে কয়েক মাস আগেই নিয়োগ করা হয়েছে। প্রথম থেকেই টুখেল পণ করে নিয়েছেন, ইংল্যান্ডকে ট্রফি জেতাবেন।
সেই লক্ষ্যে কোনও ফাঁক রাখতে চাইছেন না তিনি। আমেরিকার গরমের সঙ্গে মানিয়ে নিতে দলকে তাঁবুতে রাখার পরিকল্পনা করেছেন তিনি।পরের বছর আমেরিকার সঙ্গে মেক্সিকো এবং কানাডাতেও হবে বিশ্বকাপ। সাম্প্রতিক কালের মধ্যে সবচেয়ে গরমে হতে চলেছে বিশ্বকাপ। চলতি মাসে হতে চলা ক্লাব বিশ্বকাপে হাজির থাকবেন টুখেল। সেখানেই তিনি দেখে নেবেন কী ভাবে দলগুলো প্রস্তুতি নিচ্ছে। সেই অনুযায়ী বিশ্বকাপের পরিকল্পনা করবেন তিনি।অ্যান্ডোরার বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের ফাঁকে টুখেল বলেছেন, এই মুহূর্তে আমেরিকায় ম্যাচ দেখা বেশ দরকার।বিশেষ করে দুপুর তিনটেয় মায়ামিতে যে ম্যাচগুলো হবে। তিনি নিশ্চয়ই একটা ম্যাচ দেখবেন। কীভাবে খেলোয়াড়েরা নিজেদের ঠাণ্ডা রাখে, কতটা জল খায় সব বুঝে নিতে হবে। গরমের মোকাবিলা করার জন্য ফুটবলারদের তাঁবুতে রেখে অনুশীলন করাবেন ভেবে রেখেছেন কোচ টমাস টুখেল।
প্রচণ্ড গরম এবং আর্দ্রতার সঙ্গে ফুটবলারেরা কেমন মানিয়ে নেন সেটা দেখতে চান টমাস টুখেল। কারণ বিশ্বকাপে সে রকম পরিস্থিতির মধ্যেই খেলতে হবে।








