বিশ্বের প্রথম ‘ট্রিলিয়নার’ ইলন মাস্ক! 

0
34
ছবি সৌজন্যে : এক্স
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। এবার তিনি আরও এক অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন। পৃথিবীর ইতিহাসে প্রথম ট্রিলিয়নার হয়েছেন ইলন মাস্ক। মাস্কের সম্পত্তি এখন ১ লক্ষ কোটি বা ১ ট্রিলিয়ন ডলারের মালিক।  
শেয়ার বাজারে তাঁর রকেট ও মহাকাশযান সংস্থা স্পেস-এক্স পা রাখতেই এই ম্যাজিক ঘটল। শেয়ার মার্কেটে এসেছে স্পেস-এক্সের আইপিও। প্রথম দিনেই কোম্পানির শেয়ারের দাম ১১ শতাংশ লাফিয়ে ১৫০ ডলারে পৌঁছয় এবং পরে তা আরও বেড়ে প্রায় ১৭২ ডলার হয়ে যায়।
স্পেস-এক্স কোম্পানির মোট বাজারমূল্য দাঁড়িয়েছে ২.১৮ ট্রিলিয়ন ডলার। প্রাথমিক পাবলিক অফার বা আইপিও-তে স্পেস-এক্সের শেয়ারের দাম ১৩৫ ডলার থেকে সরাসরি ১৫০ ডলারে উঠে যাওয়ার পরেই, মাস্কের মোট সম্পত্তি ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে ফেলে। বর্তমানে ইলন মাস্কের মোট সম্পদের মূল উৎস হল স্পেস-এক্স এবং গাড়ি তৈরির কোম্পানি টেসলা-র শেয়ার।