বিপর্যয়ের খুব কাছে বিশ্ব : রাশিয়া

0
113
ছবি সৌজন্যে : এক্স

বিশ্ব এখন বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে রয়েছে বলে, সতর্ক করে দিয়েছে রাশিয়া। ইরান-ইজরায়েল সংঘাতের প্রেক্ষিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, বিশ্ব এখন কার্যত বিপর্যয়ের কিনারায়।

ইজরায়েলের পারমাণবিক পরিকাঠামোয় প্রতিদিনের হামলার কারণে কার্যত বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে রয়েছে সমগ্র বিশ্ব।

এদিকে, ইজরায়েল-ইরান সংঘাত নিয়ে আমেরিকার সঙ্গে রাশিয়া নিয়মিত যোগাযোগ রেখে চলেছে বলে জানিয়েছেন রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভগভ। এর আগে রিয়াভগভ সতর্ক করে দিয়ে বলেছেন, আমেরিকা ইজরায়েলকে সরাসরি সামরিক সাহায্য দিলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভয়াবহ ভাবে অস্থিতিশীল হয়ে উঠবে।