গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports বিশ্ব রেকর্ড : ফাইনালে ভারত, জেমিঝড়ে তছনছ রেকর্ড

    বিশ্ব রেকর্ড : ফাইনালে ভারত, জেমিঝড়ে তছনছ রেকর্ড

    0
    142
    ছবি সৌজন্যে : এক্স

    অস্ট্রেলিয়ার মেয়েরা গড়েছিল ৩৩৮ রানের পাহাড়। কিন্তু সবকিছু ধূলিসাৎ হয়ে গেল ভারতীয় মেয়েরাদের ব্যাটিং তাণ্ডবে।

    ঘরের মাঠের বিশ্বকাপে ৯ বল থাকতে এ বিশাল রান তাড়া করে জিতল ৫ উইকেটে। তৃতীয়বারের মতো পা রাখল ফাইনালে। ওয়ানডে বিশ্বকাপের নকআউট পর্বে এমন পাহাড় জয়ের কীর্তি নেই কারো। এমনকি ভারতও কখনো বিশ্বমঞ্চে ২০০-এর বেশি রান তাড়া করেনি।মুম্বাইয়ের ডক্টর ডিওয়াই স্পোর্টস একাডেমি মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৫ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ওই ধাক্কা লিচফিল্ড ও পেরি দলের স্কোরবোর্ডে লাগতে দেননি।নির্ভার ব্যাটিংয়ে দু’জন ১৫৫ রান যোগ করেন। ২৮তম ওভারে লিচফিল্ড ফিরে যাওয়ার আগে ৯৩ বলে ১১৯ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ১৭টি চার ও তিন ছক্কা আসে। বেথ মোনি ২৪ উইকেটে সেট হলেও ইনিংস বড় করতে পারেননি।পরেই ফিরে যান আন্নাবেল সাদারল্যান্ড,৩। তবে তিনে নামা পেরির ৮৮ বলে ৭৭ রানে ভর করে বড় রানের পথে উঠে যায় অস্ট্রেলিয়া মেয়ে দল। তিনি ছ’টি চার ও দুটি ছক্কা মারেন। দলের রান বড় করে নেন গার্ডনার। তিনি ৪৫ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন।চারটি করে চার ও ছক্কা তোলেন। রান আউটে সাজঘরে ফেরেন তিনি। তিন রান আউটে এক বল থাকতে অলআউট হয় অস্ট্রেলিয়ান মেয়েরা।জেমিঝড়ে তছনছ রেকর্ডবুক। একগুচ্ছ নজির ভাঙল ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে। ১৩৪ বলে ১২৭ রান করে ভারতকে ম্যাচ জিতিয়েছেন জেমাইমা রডরিগেজ। সেই সঙ্গে ভেঙেছেন একগুচ্ছ রেকর্ড। সবমিলিয়ে দেশজুড়ে উইমেন ইন ব্লুকে নিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস।হরমনপ্রীত কৌরদের দাপটে একগুচ্ছ রেকর্ড ভেঙেছে। মহিলাদের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়ার নজির গড়েছেন রিচা ঘোষরা।চলতি টুর্নামেন্টেই ৩৩১ রান তাড়া করেছিল অস্ট্রেলিয়া। মহিলাদের ওয়ানডেতে সেটাই সর্বোচ্চ রান চেজ ছিল এতদিন। কিন্তু জেমিদের দাপটে ভেঙে খানখান সেই রেকর্ড। হাসতে হাসতে ৩৩৮ রান তাড়া করেছে ভারত। জিতেছে ৯ বল বাকি থাকতেই।এর আগে পুরুষ বা মহিলা কোনও দলই ওয়ানডে বিশ্বকাপের নকআউট পর্বে ৩০০ রান তাড়া করে জিততে পারেনি। সেই অসাধ্য সাধন করেছে ভারতের মহিলা ব্রিগেড। এছাড়াও মহিলাদের বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি রান উঠেছে সেমিফাইনালে।

    অস্ট্রেলিয়া ৩৩৮ রান করার পর ভারত ৩৪১ রান করে। সবমিলিয়ে দু’দলের সংগ্রহ ৬৭৯ রান, মহিলাদের বিশ্বকাপে একম্যাচে সর্বোচ্চ।