
মহিলা ফুটবলে ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে ইংলিশ ক্লাব চেলসিতে যোগ দিয়েছেন আমেরিকার ডিফেন্ডার নাওমি গির্মা।আগামী ২০২৯ সাল পর্যন্ত ২৪ বছর বয়সী গির্মার সঙ্গে চুক্তি করেছে চেলসি।
যুক্তরাষ্ট্রের ক্লাব স্যান ডিয়েগো ওয়েভকে প্রায় ৯ লাখ পাউন্ড দিতে রাজি হয়েছে উইমেন’স সুপার লিগের শীর্ষে থাকা দলটি।মেয়েদের ফুটবলে ট্রান্সফার ফির আগের রেকর্ড ছিল র্যাচেল কুনদানাঞ্জির। জাম্বিয়ান ২৪ বছর বয়সী ফরোয়ার্ডকে ফেব্রুয়ারিতে ৬ লাখ ৮৫ হাজার পাউন্ডে দলে টানে আমেরিকার বে এফসি।
আর্সেনালের বিপক্ষে লড়াইয়ে মাঠে নামার আগে গির্মাকে স্ট্যামফোর্ড ব্রিজে পরিচয় করায় চেলসি। এর আগে ক্লাবের ওয়েসবসাইটে নিজের অনুভূতি জানিয়েছেন তিনি।








