মাইক্রোসফটের বিভ্রাটে স্তব্ধ বিশ্ব, তৎপর বৈষ্ণব

0
203
The world is stunned by the failure of Microsoft active Vaishnav
The world is stunned by the failure of Microsoft active Vaishnav
মাইক্রোসফট পরিষেবার সমস্যা সমাধানের জন্য আপডেটগুলি প্রকাশ করা হয়েছে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
শুক্রবার মাইক্রোসফটের সার্ভারে ত্রুটির প্রভাব পড়েছে সারা বিশ্বে। ল্যাপটপ বা কম্পিউটারে ব্লু স্ক্রিন অব ডেথ এরর হচ্ছে। অর্থাৎ ল্যাপটপ-কম্পিউটার আপনা-আপনি বন্ধ হয়ে যাচ্ছে, কিংবা রিস্টার্ট নিতে গিয়ে স্ক্রিন ওভাবেই আটকে থাকছে। যার জেরে সবচেয়ে বড় প্রভাব পড়েছে বিমানবন্দর এবং ব্যাঙ্কগুলিতে। অনেক ব্যাঙ্কে দীর্ঘ লাইন পড়ে যায়। সার্ভার সমস্যায় বিমানবন্দর থেকে বিমান ওঠানামা করতেও পারছে না। এই পরিস্থিতিতে সমস্যা সমাধান করতে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার।এক্স পোস্টে অশ্বিনী বৈষ্ণব বলেছেন, মাইক্রোসফট বিভ্রাটের কারণ শনাক্ত করা হয়েছে এবং সমস্যাটি সমাধানের জন্য আপডেটগুলি প্রকাশ করা হয়েছে। ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম একটি প্রযুক্তিগত পরামর্শ জারি করেছে এবং বলেছে যে ক্রাউড স্ট্রাইক এজেন্ট ফ্যালকন সেন্সর-এর সাম্প্রতিক আপডেটের কারণে বিভ্রাট হচ্ছে। এটি বিরাট বড় সমস্যা।