
এমন এক ক্লিনিকে ঢুকলেন, যেখানে ডাক্তার আসলে কোনো মানুষ নন, বরং এক উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। সে রোগের উপসর্গ শুনবে, চিকিৎসার পরামর্শ দেবে ও পর্দার আড়ালে একজন আসল ডাক্তার সবকিছু যাচাই করে দেখবে।ঠিক এমনটাই এখন ঘটছে সৌদি আরবে।প্রথমবারের মতো সম্পূর্ণ এআইচালিত ক্লিনিক তার কার্যক্রম শুরু করেছে সৌদি আরবে, যেখানে চিকিৎসার কাজ করবে,ড. হুয়া নামের এক এআই সিস্টেম।
এ বছরের এপ্রিলে সৌদি আরবের পূর্ব প্রদেশের আল-আহসা শহরে পরীক্ষামূলকভাবে এ ক্লিনিক চালু হয়েছে।উদ্যোগটি বাস্তবায়ন করেছে চীনের সাংহাইভিত্তিক টেনসেন্ট-সমর্থিত এআইনির্ভর স্টার্টআপ,সিনি এআই এবং সৌদি আরবের আলমুসা হেলথ গ্রুপ-এর যৌথ সহযোগিতায়।এ পদক্ষেপ প্রযুক্তি ও মানব দক্ষতার সমন্বয়ের দিকে এগিয়ে যাচ্ছে, যাতে চিকিৎসা আরও আধুনিক, সহজলভ্য ও বুদ্ধিমত্তাপূর্ণ হতে পারে।এ ক্লিনিকে রয়েছে ড. হুয়া নামের এক এআই সিস্টেম, যা স্বয়ংক্রিয়ভাবে রোগ নির্ণয় করে ও চিকিৎসার পরামর্শ দেয়।তবে নিশ্চিত হওয়ার জন্য সেইসব পরিকল্পনা পরে পর্যালোচনা করেন একজন মানুষের ডাক্তার।ড. হুয়া-এর সঙ্গে যোগাযোগ করে একটি ট্যাবলেটে নিজের উপসর্গ লিখবেন রোগীরা।
এরপর এআই সিস্টেমটি নির্দিষ্ট কিছু প্রশ্ন করবে তাদের এবং এ সময় রোগীর মেডিকেল ডেটা ও ছবি যেমন হার্টের কার্ডিওগ্রাম বা এক্স-রে বিশ্লেষণ করবে এআই। তারপর তাদের চিকিৎসার পরামর্শ দেবে সিস্টেমটি।তবে,মানুষের ডাক্তাররা কাছেই থাকবেন, যাতে জরুরি অবস্থায় সাহায্য করতে পারেন ও প্রেসক্রিপশনের চূড়ান্ত অনুমোদন দিতে পারেন। তবে সাধারণ রুটিন চেকআপে সরাসরি রোগী দেখবেন না তারা।
