গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Technology বিশ্বে প্রথমবার রোবটের ফুটবল ম্যাচ

    বিশ্বে প্রথমবার রোবটের ফুটবল ম্যাচ

    0
    172
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    বিশ্বে প্রথমবারের মতো ফুটবল ম্যাচে খেলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত হিউম্যানয়েড রোবটরা। এ ম্যাচে দুইটি রোবটকে অজ্ঞান হয়ে পড়ে যেতে ও এদেরকে স্ট্রেচারে করে মাঠ থেকে সরিয়ে নিতে দেখা গিয়েছে।সপ্তাহান্তে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত এক ইভেন্টে একে অপরের বিপক্ষে ফুটবল খেলেছে চারটি রোবট দল। প্রতিটি দলে ছিল ৩টি করে রোবট।

    এ খেলা চলেছে পুরোপুরি এআইয়ের সাহায্যে, যেখানে মানুষের কোনো সাহায্য বা তদারকি ছিল না।নির্মাতারা বলছেন, এসব রোবটে উন্নত ভিজুয়াল সেন্সর থাকার কারণে এরা বল চিনতে ও মাঠে ঠিকভাবে চলাফেরা করতে পেরেছে। এগুলো পড়ে গেলে এরা নিজেরাই উঠে দাঁড়াতে পারে।তবে খেলার সময় কিছু রোবট পড়ে গেলেও নিজে থেকে আর উঠতে পারেনি। ফলে দুটি রোবটকে স্ট্রেচারে করে মাঠ থেকে সরিয়ে নিয়েছেন মানুষ।এদিকে, কিছু রোবটকে বল মারতে বা কিক দিতেও সমস্যায় পড়তে দেখা গিয়েছে।

    এ ফুটবল ম্যাচে খেলোয়াড়দের মধ্যে ধীরে ধীরে ধাক্কা লাগার ঘটনাও অনেকবার ঘটেছে।বলা হচ্ছে ভবিষ্যতে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস-এর এক ঝলক হিসেবে দেখানো হয়েছে এ আয়োজনকে। এর আগে, এ বছরের শুরুতে প্রথমবারের মতো চীনে হিউম্যানয়েড রোবট বক্সিং ম্যাচও অনুষ্ঠিত হয়।