গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home Hooghly দশমীতে জগদ্ধাত্রী-কার্তিকের কাঠামো পুজো

    দশমীতে জগদ্ধাত্রী-কার্তিকের কাঠামো পুজো

    0
    322
    ছবি সৌজন্যে : নিজস্ব
    একদিকে সকলের মনে বেদনা মা দুর্গার কৈলাসে পারি দেওয়া। অপরদিকে দশমীর দিনই হুগলি জেলার আরেক অন্যতম বিখ্যাত পুজো শুরু হওয়ার দিকে তাকিয়ে মানুষের মনে আনন্দ।
    দশমীর দিন সকাল থেকেই ভদ্রেশ্বর গৌরহাটি তেঁতুলতলা- চন্দননগর উত্তরাঞ্চল বিবিরহাট সর্বজনীন পুজো কমিটির কাঠামো পূজোর আয়োজন শুরু হয়ে হয়েছে জোর কদমে।বৃহস্পতিবার সকাল হুগলির চন্দননগর ও ভদ্রেশ্বরের বেশকিছু জগদ্ধাত্রী পূজো কমিটির মন্ডপে গিয়ে দেখা গেল পুরোহিত এর মন্ত্রের মধ্যে দিয়ে মা জগদ্ধাত্রী মূর্তির তৈরির কাঠামো পূজোর আয়োজন শুরু হয়ে গিয়েছে জোরকদমে। কাঠামো পুজোর দিনে উপস্থিত জগদ্ধাত্রী পূজোর কমিটির সভাপতি,সম্পাদক ও সদস্যদের একাংশ। অন্যদিকে হুগলি জেলার বাঁশবেড়িয়ায় কাঠামো পুজোর মধ্যে দিয়ে কার্তিক পুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে গেল।
    ছোট বড় মিলিয়ে প্রায় ২০০ টিরও বেশি কার্তিক পুজো হয়। নামে কার্তিক পুজো হলেও বিভিন্ন দেবদেবীর আরাধনা করা হয় বাঁশবেড়িয়ায়।