গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Nadia রাস্তার ধারে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

    রাস্তার ধারে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

    0
    162
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কৃষ্ণনগরের শান্তিপুরে যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত বছর ৩৫-র হাসিম মণ্ডল। তাঁর বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় দেহটি। বৃহস্পতিবার সকালে সাহেব ডাঙ্গাি মধ্যপাড়া এলাকায় রাস্তায় ধারে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়।
    পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসিম মণ্ডলের বাড়ি শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের মিদ্দে পাড়ায়। পরিবার ও প্রতিবেশীদের দাবি, বুধবার রাতে হাসিম’কে কে বা কারা ফোন করে ডাকেন, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর রাতে বাড়িতে ফেরেনি।
    সকাল বেলা বাড়ির পাশে রাস্তার উপরে হাসিমের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দেহের একাধিক অংশে মারাত্মক আঘাতের চিহ্ন মেলে, মাথার একাংশ রক্তাক্ত।