
পোড়া নোট উদ্ধারকে কেন্দ্র মঙ্গলবার বিকেল থেকে চর্চায় কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ। উদ্ধার হয় কন্ডোম, মদের বোতল, আগ্নেয়াস্ত্র। শিক্ষা প্রতিষ্ঠানের এই ছবি দেখে স্বাভাবিকভাবেই হতবাক সকলে।
বুধবার প্রাতঃভ্রমণে বেরিয়ে গোটা ঘটনার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কেই নিশানা করেছেন দিলীপ ঘোষ। বলেছেন, শিক্ষার কী হাল! কলেজে দলের ছাত্রীকে ধর্ষণ করছে নেতা, হাসপাতালে চিকিৎসককে খুন করা হচ্ছে! মমতা বন্দ্যোপাধ্যায় সবটা জানতেন। জানা গিয়েছে, টেরেস ফেসিলিটির নামে কলেজে দু’টি বেডরুম উদ্বোধন করেছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। এই দুটি বেডরুম ব্যবহার করতেন কলেজের প্রভাবশালী তৃণমূল নেতা তথা কলেজ পরিচালন সমিতির সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও তাঁর ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায়। বিছানা, এসি, বালিশ, তোষক থেকে শুরু করে অ্যাচাট বাথরুম, কী নেই সেখানে! অভিযোগ, এই রুমে ওই দুই তৃণমূল নেতাকে ম্যাসাজ দিতে হত কলেজে চাকুরিরতদের।
শোনা যাচ্ছে, ঘণ্টা হিসেবে নাকি ভাড়াও দেওয়া হত সেই ঘর। সেখান থেকে মিলেছে কন্ডোমও। কলেজের ছাদে মিলেছে মদের বোতলও।
