রেক্সহ‍্যামের রূপকথায় নতুন অধ‍্যায়

0
73
ছবি সৌজন্যে : এক্স

এফএ কাপের তৃতীয় রাউন্ডে চমক দেখিয়েছে দ্বিতীয় স্তরের দল রেক্সহ‍্যাম। টাইব্রেকারে তারা বিদায় করে দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল নটিংহ‍্যাম ফরেস্টকে।

৩-৩ ব‍্যবধানে ম‍্যাচ ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব‍্যবধানের জয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছেছে রেক্সহ‍্যাম। ২৬ বছরের মধ‍্যে এফএ কাপে তারা হারিয়েছে ইংল্যান্ডের শীর্ষ লিগের কোনো দলকে।নটিংহ‍্যামের হয়ে ওমারি হাচিনসনের নেওয়া পঞ্চম শট ঠেকিয়ে রেক্সহ‍্যামের জয় নিশ্চিত করেন গোলরক্ষক আর্থার ওকোনকোয়া।হলিউডের দুই অভিনেতা রায়ান রেইনোল্ডস ও রব ম‍্যাকএলহেনি মালিকানা কিনে নেওয়ার পর মাত্র তিন সিজনের মধ‍্যে নন-লিগ ফুটবল থেকে দ্বিতীয় স্তরে উঠে এসেছে রেক্সহ‍্যাম।

তাদের রূপকথার নতুন অধ‍্যায়ের বিপরীত প্রান্তে থাকা নটিংহ‍্যাম কোচ ফুঁসছেন ক্ষোভে।