গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Sports বার্সেলোনায় যাওয়া ভুল সিদ্ধান্ত : গ্রিয়েজমান

    বার্সেলোনায় যাওয়া ভুল সিদ্ধান্ত : গ্রিয়েজমান

    0
    14
    ছবি সৌজন্যে : এক্স

    দীর্ঘ এক দশকের সম্পর্কের ইতি টানতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন আন্তোয়ান গ্রিয়েজমান। অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে শেষ ম্যাচ খেলেই সমর্থকদের সামনে দাঁড়িয়ে নিজের জীবনের অন্যতম বড় ভুলের কথা স্বীকার করলেন ফরাসি তারকা।

    জিরোনার বিপক্ষে ১-০ গোলের জয়ে অ্যাতলেতিকোর জার্সিতে শেষবার মাঠে নামেন গ্রিয়েজমান।ম্যাচে জয়সূচক গোলে অ্যাসিস্টও করেন তিনি।এরপর মেট্রোপলিতানোতে সমর্থকদের উদ্দেশে বিদায়ি বক্তব্যে ২০১৯ সালে বার্সোলানায় যাওয়ার সিদ্ধান্তের জন্য আবারও ক্ষমা চান।গ্রিজমান বলেন, অনেকেই আমাকে ক্ষমা করেছেন, কেউ কেউ হয়তো এখনো করেননি।কিন্তু আমি আবারও ক্ষমা চাইছি। তখন আমি খুবই তরুণ ছিলাম। বুঝতে পারিনি এই ক্লাব আমাকে কতটা ভালোবাসে। বার্সেলোনায় যাওয়া ছিল ভুল সিদ্ধান্ত।বিদায়ি বক্তব্যে কোচ দিয়েগো সিমিওনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন গ্রিয়েজমান। গ্রিয়েজমান বলেন, এই ক্লাবকে বদলে দিয়েছেন সিমিওনে। তার কারণেই আমি বিশ্বকাপ জিতেছি এবং নিজেকে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন মনে করেছি।এছাড়া অ্যাতলেতিকো অধিনায়ক কোকে, নিজের স্ত্রী ও পরিবারের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।উল্লেখ্য,আতলেতিকোর ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে ক্লাব ছাড়ছেন গ্রিজমান।

    এবার তার গন্তব্য অরলান্ডো সিটি। তবে বিদায়ের দিনে সমর্থকদের ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় অর্জন হিসেবে তুলে ধরেছেন বিশ্বকাপজয়ী ফুটবলার আন্তোয়ান গ্রিয়েজমান।