
পাকিস্তানি অভিনেত্রী মীরাকে ১০ বছরের জন্য ব্রিটেনে প্রবেশ নিষিদ্ধ করেছে অভিবাসন কর্তৃপক্ষ। রিপোর্ট অনুসারে, ইংরেজিতে ভুল উত্তর দেওয়ায় এই নিষেধাজ্ঞার কবলে পড়েন অভিনেত্রী। ১০ বছর ধরে তিনি ব্রিটেনে যেতে পারছেন না।
মীরার কাগজপত্রে দেখা গেছে, ১০ বছরেরও বেশি সময় আগে ব্রিটেনে অভিনেত্রী মীরাকে প্রবেশ করতে দেয়নি দেশটির কর্তৃপক্ষ।কারণ ভ্রমণে বিষিনিষেধ আরোপ করা হয়েছিল।এ ঘটনায় তার পরিবার একটি ইংরেজি সাক্ষাৎকারে বিভ্রান্তি সৃষ্টি হওয়াকে দায়ি করেছেন। কেননা, সাক্ষাৎকারে প্রশ্নকারীর প্রশ্ন ভালো করে বুঝতে পারেননি তারকা অভিনেত্রী।যার ফলে এই নিষেধাজ্ঞার কবলে পড়েন মীরা। এমনকী সাম্প্রতিক সময়ে তার নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরও ভ্রমণ ভিসার জন্য আবেদন করলে তা বাতিল করে দেয়া হয়। তখন বলা হয়,ভিজিটর হিসেবে ব্রিটেনে প্রবেশে ভিসার আবেদনে মিথ্যা তথ্য দিয়েছেন মীরা।তবে এ ব্যাপারে শিগগিরই যথাযথ পদ্ধতি অবলম্বন করে ভিসার জন্য আবেদন করবেন বলে জানিয়েছেন অভিনেত্রী।মীরা জানিয়েছেন, ব্রিটেনের ভিসা সংক্রান্ত ব্যাপারে একজন দক্ষ আইনজীবী নিয়োগ করেছেন তিনি।আইনজীবী তার ভিসা আবেদন নিয়ে কাজ করছেন।এদিকে মেয়ে মীরাকে ব্রিটেনে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করায় তার মা শাফকাত জাহরা বুখারি পাকিস্তানে অবস্থিত ব্রিটেনের হাইকমিশনে আবেদন করেছেন।
আবেদনে বলা হয়েছে, মীরাকে যেন ভিসা দেওয়া হয় এবং তিনি যেন কাজ করতে ব্রিটেনে যেতে পারে।উল্লেখ্য মঞ্চ নাম সৈয়দা ইরতিজা রুবাব মডেলিংয়ে অসাধারণ দক্ষতা অর্জনের পর মীরা নামে পরিচিতি লাভ করেন।
